বাড়ি খেলা *ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে চলেছেন নেইমার?*

*ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে চলেছেন নেইমার?*

3
*ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে চলেছেন নেইমার?*

*লাতিন আমেরিকা অঞ্চলের সেরা ফুটবল প্রতিযোগিতা ‘কোপা আমেরিকা’ মাঠে গড়িয়েছে গত ১৩ জুন। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে স্বাগতিক ব্রাজিল। ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর পর আজ ভোরে পেরুকে ৪-০ গোলে হারাল তারা। এই ম্যাচেও একটি গোল করেছেন নেইমার। ফলে আন্তর্জাতিক গোলের দিক দিয়ে পেলের আরো কাছে চলে গেলেন এই পিএসজি তারকা।*

*ফুটবলের ‘কালো মানিক’ খ্যাত পেলে ব্রাজিলের হয়ে করেছিলেন ৭৭ গোল। তিনিই দলটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর আজ গোল করায় ব্রাজিলের জার্সিতে নেইমারের গোল সংখ্যা দাঁড়ালো ৬৮-তে। যেভাবে ছুটছেন নেইমার, নিকট ভবিষ্যতেই হয়তো ছাড়িয়ে যাবেন পেলেকে।*

*ব্রাজিলের জার্সি গায়ে ৬২ গোল রয়েছে সাবেক তারকা রোনালদোর। আন্তর্জাতিক ফুটবলের গোলের রেকর্ডে অবশ্য পেলে-নেইমার অনেক পিছিয়ে। ১০৯ গোল করে এই রেকর্ড ধরে রেখেছেন ইরানের আলী দাই। ১০৬ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর্জেন্টিনার তারকা মেসি করেছেন ৭৩ গোল।*

পূর্ববর্তী নিবন্ধ*নার্সের দাবি, কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে ‘হত্যা’ করা হয়েছে*
পরবর্তী নিবন্ধ*যে ব্লগ লিখে ৯ বছর ধরে কারাগারে সৌদি ব্লগার রাইফ বাদাউয়ি*