বাড়ি আইন-আদালত *হাইকোর্ট বেগম জিয়ার জন্মদিন সংক্রান্ত নথিপত্র চেয়েছে* 

*হাইকোর্ট বেগম জিয়ার জন্মদিন সংক্রান্ত নথিপত্র চেয়েছে* 

3
*হাইকোর্ট বেগম জিয়ার জন্মদিন সংক্রান্ত নথিপত্র চেয়েছে* 

*বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মনিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংক্রান্ত সকল নথিপত্র ৬০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জাতীয় শোক দিবস ১৫ আগস্টে জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে আজ রবিবার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ নথিপত্র তলব করেন।*

*রোববার (১৩ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভাচ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন। রিটকারীর পক্ষের আইনজীবী নাহিদ সুলতানা যুথি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।*

*আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। রিটের বিরোধীতা করে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।*

*রিট খালেদা জিয়ার সব ধরনের সার্টিফিকেট (যেগুলোতে জন্মদিন ব্যবহার করা হয়েছে) আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া একটি (সিঙ্গেল) জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনাও চাওয়া হয়েছিলো।*

*এর আগে আজ সকালে হাইকোর্টে রিটটি করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। রিটে স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।*

পূর্ববর্তী নিবন্ধ*আওয়ামী লীগ পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসছে* 
পরবর্তী নিবন্ধ*অবশেষে ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিতে পারলো*