*কানাডার জনপ্রিয় অভিনেত্রী এলেন পেজ নিজের লিঙ্গ পরিবর্তন করে পুরুষে রূপান্তরিত হয়েছেন। প্রায় ছয় মাস আগে নিজের লিঙ্গ পরিবর্তনের জন্য় অস্ত্রোপাচার করেন জনপ্রিয় এই অভিনেত্রী।*
*সম্প্রতি এলেন পেজ পুরুষ হওয়ার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। ছবিতে সিক্স প্যাকে দেখা যায় এলেন পেজকে। সিক্স প্যাকে অবাক করা ট্রান্সফরমেশন তার। জেন্ডার পরিবর্তনের পর তিনি হলিউডের নামী পরিচালকের সঙ্গে কাজও করেছেন।*
*এলেন পেজ ‘জুনো’ ও ‘ইনসেপশন’-এর মতো ছবিতে অভিনয় করে ভক্তদের নজর কাড়েন।*






*অপরা উইনফ্রে শোতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। সাক্ষাৎকারে এলেন পেজ জানান, ছোটবেলা থেকে তার জীবন আর পাঁচজনেরই মতোই স্বাভাবিক ছিল। কিন্তু বয়ঃসন্ধির সময় শরীরের পরিবর্তন দেখে ভীষণ অস্বস্তিতে থাকতেন। এমনিতে টমবয় স্বভাবের ছিলেন। তবে হলিউডে তার ক্যারিয়ার উজ্জ্বল হতেই পার্সোনালিটির সমস্যায় ভুগতেন তিনি।*
*এলেন পেজ বলেন, ‘জুনো প্রমোট করার সময় রেড কার্পেটে আমি কিছু পোশাক পরেছিলাম। যার ছবি আমি নিজেই দেখতে পারিনি। কয়েক বছর পর ইনসেপশন প্রিমিয়ারের সময়ও একই ঘটনা ঘটে। আমার একধরনের প্যানিক অ্যাটাক হয়েছিল। নারীদের পোশাকে নিজেকে অত্যন্ত অস্বাভাবিক মনে হতো।”*
*“অস্ত্রোপচারের পর যেন নিজেকে নতুন করে ফিরে পাই। ওই সময় প্রচণ্ড মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। ট্রান্সজেন্ডারদের সমস্যা তখন আরও ভালো করে বুঝতে পারি।”*
*এলেন ২০১৮ সালে নিজেই ঘোষণা দিয়েছিলেন তিনি লেসবিয়ান। কানাডিয়ান ডান্সার এমা পোর্টারের সঙ্গে ২০১৮ সালে বিয়েও করেন তিনি। যদিও ২০২১ সালে তাদের বিয়ে ভেঙে যায়।*









